আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারের মেঘনা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া এলাকায় মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করে।
ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর আকরাম হোসেন জানান, মেঘনা নদীতে আড়াইহাজারের সীমানায় টেটিয়া এলাকায় লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে লুঙ্গি ছিল। তিনি জানান, পরিচয় জানার চেষ্টা চলছে। তবে ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।