চালু হলো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ই-লার্নিং সেন্টার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

সম্প্রতি    

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত  প্রায় ১১০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ অ্যাক্সেসসিবল ই-লার্নিং সেন্টার উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী। একেখান ফাউন্ডেশন, বাংলাদেশ সরকারের এটুআই প্রোগ্রাম এবং বেসরকারি স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন) যৌথ উদ্যোগে স্থাপিত এই এ্যাক্সেসসিবল ই-লার্নিং সেন্টার এর উদ্বেধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইবেরি অডিটোরিয়ামে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই এর প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব  মো. মোস্তাফিজুর রহমান,  একেখান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আকতার। এতে সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন এটুআই প্রোগ্রামের ন্যাশনাল কনসালটেন্ট ভাস্কর ভট্টাচার্য। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ইপসা’র প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান।