ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের শর্ত ফিলিস্তিন রাষ্ট্র : সৌদি আরব

সৌদি আরবের প্রিন্স তুর্কি আল-ফয়সাল বলেছেন, ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের শর্ত একটি ফিলিস্তিন রাষ্ট্র। গতকাল শুক্রবার তিনি বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র হলেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হবে। আর জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করতে হবে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প আশা প্রকাশ করে বলেছিলেন, সংযুক্ত আরব আমিরাতের পর সৌদি আরবও ইসরাইলের সঙ্গে সম্পর্ক তৈরি করবে। এই আশাবাদের জবাবে প্রিন্স তুর্কি আল-ফয়সাল এই কথা বলেন। -আলজাজিরা