ফুলবাড়ীতে স্বামীর হাতে স্ত্রী খুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী খুন হয়েছেন। ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১ টায় ঘটনাটি ঘটে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী (ব্যাপারীটারী) গ্রামে। নিহত গৃহবধূ হলেন ওই গ্রামের নজির হোসেনের স্ত্রী এবং একই গ্রামের মৃত জহুর আলীর মেয়ে আনোয়ারা বেগম (৪০)। 

রাতেই এ তথ্য নিশ্চিত করেছেন, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল। 

পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার রাতের খাবার শেষে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে এক পর্যয়ে দু’জনেই ঝগড়া বিবাদের জড়িয়ে পড়েন। এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী নজির হোসেন দেশীয় অস্ত্র দা দিয়ে তার স্ত্রী আনোয়ারা বেগমের ঘাড়ে কোপ মারেন। এতে ঘটনাস্থলেই মারা যান আনোয়ারা বেগম। পরে গ্রামবাসী ও পরিবারের লোকজন ঘাতক নজির হোসেন আটক করে পুলিশে কাছে সোপর্দ করেন।   

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হন। এই ঘটনার মূল অভিযুক্ত নজির হোসেনকে রাতেই নামের আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। 

ইত্তেফাক/কেকে