ভারতে তাণ্ডব চালিয়েই যাচ্ছে করোনা, রোগী শনাক্তের নতুন রেকর্ড

গত কয়েকদিন ধরেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৯ হাজার ৮৭৮ জন করোনা রোগী শনাক্ত করা  হয়েছে ।  ভারতে  একদিনে এখন পর্যন্ত এটি একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা।

 শনিবারের ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়,  গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪৫ জন। ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ হাজার ৭৯৪ জন। এছাড়া দেশটিতে এ পর্যন্ত ২৯ লাখ ৭৫ হাজার ৭০১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ লাখ ২২ হাজার মানুষ।, 
 
বিশ্বে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই সর্বাধিক আক্রান্তের সংখ্যা ভারত। 

ইত্তেফাক/এআর