কাহারোলে স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনা

কাহারোল উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত সর্ববৃহৎ গরুর হাট কাহারোল হাট। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় হাটে গিয়ে দেখা গেছে স্বাস্থ্য বিধি মানছে না বেশির ভাগ মানুষ। এতে করে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ঈদুল আযহার আগে কিছুটা কমলেও ঈদের পর থেকে বেড়ে চলেছে।

কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম জানান, গত শুক্রবার পর্যন্ত কাহারোল উপজেলায় মোট আক্রান্ত হয়েছেন ৯৯জন, মারা গেছেন করেছেন ২জন। কাহারোল উপজেলায় ব্যস্ততম ও প্রাণ কেন্দ্রে কাহারোল বাজারের চিত্র বেশ নাজুক। বিশেষ করে শনিবার হাটের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে মানুষের ভিড়ে স্বাস্থ্যবিধি বেশ উপেক্ষিত। সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে বসে ভ্রাম্যমাণ খাবারের দোকান। অস্বাস্থ্যকর এসব খাবারের দোকানি ও ক্রেতা কারো মধ্যে নেই স্বাস্থ্য সচেতনতা। এছাড়াও লোক সমাগম বাড়ার সাথে সাথে চায়ের দোকান গুলোতে দুরত্ব না মেনেই চলছে আড্ডা। বিশেষ করে কাহারোল গরুর হাটে দুর-দুরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা মাক্স ছাড়াই গরু ক্রয় বিক্রয় করছেন। এতে করে দিন দিন করোনা আক্রমনের সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে উপজেলায়। গত কয়েকদিন ধরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানাও করেছেন। কিন্তু কে শুনে কার কথা, নিজ নিজ ইচ্ছা মত মাক্স ছাড়াই চলাচল করছে সাধারণ লোকজন।


ইত্তেফাক/আরকেজি