জিম্বাবুয়েতে বিরোধী দলীয় সংসদ সদস্য গ্রেফতার

জিম্বাবুয়ের বিরোধী দলীয় সংসদ সদস্য জব শিখালাকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জিম্বাবুয়ের বিরোধী দল দ্য মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ-অ্যালায়েন্সের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

শুক্রবার দলটির পক্ষ থেকে দেওয়া একটি টুইট বার্তায় বলা হয়, দলের ভাইস চেয়ারম্যান জব শিখালা গ্রেফতার হয়েছেন। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলা হয়নি। 

এদিকে জিম্বাবুয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা ডেইলি হেরাল্ডও জব শিখালার গ্রেফতারের খবরটি নিশ্চিত করেছে। পত্রিকাটি জানায়, জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, 

 ৩১ জুলাই জিম্বাবুয়েতে সরকারবিরোধী বিক্ষোভের আয়োজনের পরিকল্পনার সঙ্গে জড়িতে থাকার‍ দায়ে দেশটির বেশ কিছু রাজনৈতিক নেতা পালিয়ে বেড়াচ্ছেন। শিখালাও ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার থাকার  জন্য এতদিন লুকিয়ে ছিলেন।  করোনার কারণে গত ৩১ জুলাই জিম্বাবুয়ের সরকারবিরোধী ওই বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছিল।

ইত্তেফাক/এআর