সেনা অভ্যুত্থানের পর মালিতে সংকট আরো জটিল হয়েছে। দেশটির আফ্রিকান ইউনিয়নের সদস্য পদ স্থগিত করা হয়েছে।
বিবিসি জানাচ্ছে, সেনা অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতাকে নিয়ে আফ্রিকান ইউনিয়ন উদ্বিগ্ন। তারা অভ্যুত্থানের কড়া নিন্দা করেছে।
এদিকে আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদ টুইট করে জানায়, মালির সংবিধান পুনর্বহাল না করা পর্যন্ত এই দেশটির সদস্যপদ স্থগিত করা হলো।
এদিকে মালির ক্ষমতা দখলকারী সেনারা জানিয়েছেন, তারা দ্রুত নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে।
অভিযোগ রয়েছে মালির সরকার দুর্নীতি মোকাবিলায় ব্যর্থ হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ