চকবাজারে লিফলেটসহ আল্লাহর দলের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানী চকবাজার থানা এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। হরনাথ ঘোষ রোডস্থ এ্যাপেক্স মোড়ের উত্তরে সনি র‌্যাগস ইলেকট্রনিক্স শো রুমের সামনে সরকার বিরোধী লিফলেট বিরতণকালে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- হানিফ হোসেন (৩১) ও জামাল বেপারী (৩০)। তাদের নিকট হতে ‘এদেশে নারী নেতৃত্ব মানি না, মানব না। মতিন মেহেদীর নেতৃত্বে কোরআনের আলোকে আল্লাহর সরকার প্রতিষ্ঠায় মুক্তির একমাত্র পথ’ লেখাসহ আরও অন্যান্য লেখা সম্বলিত ১১৪ লিফলেট জব্দ করা হয়। 

আরো পড়ুন সাকিবের মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ৬ জন নজরদারিতে

র‌্যাব-১০ জানিয়েছে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জমায়েত হয়ে রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, গণতন্ত্রমনা জনসাধারণের কাছে বিভিন্ন প্রকার লিফলেট বিতরণের মাধ্যমে নাশকতা সৃষ্টির উদ্যোগ, জননিরাপত্তা বিঘ্ন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টির চেষ্টা করছিল। তারা এ সংগঠনের প্রধান কারাবন্দী মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মতিনুল হক মণ্ডলের মতাদর্শের অনুসারী।

ইত্তেফাক/ইউবি