তথ্যপ্রযুক্তি ডেস্ক
ফেসবুকের নতুন ডিজাইনই হবে ডেক্সটপ ব্যবহারকারীদের একমাত্র অপশন। কারণ আগামী মাসেই ‘ক্লাসিক ফেসবুক’ বিদায় নেবে। এর পরিবর্তে একমাত্র ডিজাইন হিসেবে থাকবে ‘নিউ ফেসবুক’।
আপাতত ‘নিউ ফেসবুক’ ও ‘ক্লাসিক ফেসবুক’ এর মধ্যে যে কোনো একটি ডিজাইন বেছে নেওয়ার সুযোগ আছে। সেপ্টেম্বর থেকে এই অপশন বন্ধ হয়ে যাবে। সম্প্রতি ফেসবুকের সাপোর্ট পেইজে বিষয়টি জানানো হয়।
সেখানে বলা হয়, আমরা www.facebook.com এর ডিজাইন পরিবর্তন করেছি। সাময়িকভাবে ব্যবহারকারীরা ক্লাসিক ফেসবুক ডিজাইনটি বেছে নিতে পারছেন। সেপ্টেম্বর থেকে সবাইকে নতুন ডিজাইন ব্যবহার করতে হবে। গত মে মাসে নিউ ফেসবুক ডিজাইনের আপডেট পাঠানো শুরু করে ফেসবুক। তাদের ভাষ্য, নতুন ডিজাইনের ফেসবুক দ্রুত লোড হয়। ডার্ক মোড অপশন থাকায় কম আলোতে ব্রাইটনেস কমিয়ে ভিডিও দেখা যায়। ফলে চোখের উপর কম চাপ পড়ে।
সূত্র :ম্যাশেবল