সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীতে ভারী বৃষ্টিপাতের কারণে মরিচ খেতের ক্ষতি হয়েছে। এ বছর মরিচের দাম বেশি হলেও গাছগুলো মরে যাওয়ায় উত্পাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকরা। জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের মনির আহমেদ জানান, অতিবৃষ্টির কারণে মরিচ গাছগুলো লাল বর্ণ হয়ে মরে গেছে। নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ওবায়দুর রহমান মণ্ডল বলেন, লাগাতার বৃষ্টিপাতের কারণে চাষিদের কিছুটা ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত চাষিদের বিনা মূল্যে চারা বিতরণ ও অধিক উত্পাদনের লক্ষ্যে পরামর্শ দেওয়া হচ্ছে।