মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে সরকারি বনাঞ্চলের ভেতরে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১৪ চুল্লি ভেঙে গুড়িয়ে দিয়েছে বন বিভাগ। শুক্রবার মির্জাপুর উপজেলার বাঁশতৈল এলাকায় অভিযান চালিয়ে কয়লার চুল্লি ধ্বংস এবং বিপুল পরিমাণ গ্রামীণ জ্বালানি ও কাঠ উদ্ধার করা হয়েছে বলে সদর বিট কর্মকর্তা মো. জাহেদ হোসেন জানিয়েছেন। শনিবার বাঁশতৈল সদর রেঞ্জ অফিসের রেঞ্জ কর্মকর্তা মো. দেলোয়ার রহমান জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছে। এতে বনজ সম্পদ ধ্বংস ও পরিবেশ বিপর্যয় নেমে এসেছে।