বেড়ায় বেড়েছে বেগুনের দাম!

বেড়া (পাবনা) সংবাদদাতা

বেড়ায় বেগুনের দাম বেড়েছে। গত দুই সপ্তাহে বেগুনের দাম বেড়ে খুচরা বাজারে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বেগুনের সঙ্গে সঙ্গে অন্য অনেক সবজির দামও বেড়েছে। আবার কিছু সবজির দাম অপরিবর্তিত রয়েছে। সবজি বিক্রেতারা জানান, বন্যার কারণে চরাঞ্চল প্লাবিত হওয়ায় সবজির সরবরাহ কমে গেছে। এ কারণে কিছু কিছু সবজির দাম বেড়েছে। সরবরাহ ঠিক হলে দামও কমে আসবে।