ফুলবাড়ীতে দায়ের কোপে স্ত্রীকে হত্যা

স্বামী আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী খুন হয়েছে। ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টায় ঘটনাটি ঘটে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী (ব্যাপারীটারী) গ্রামে। নিহত গৃহবধূ হলেন ঐ গ্রামের নজির হোসেনের স্ত্রী এবং একই গ্রামের মৃত জহুর আলীর মেয়ে আনোয়ারা বেগম।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, নিহত গৃহবধূর মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে এবং মূল আসামি নজির হোসেনকে রাতেই আটক করা হয়। শনিবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।