মোবাইলে চার্জ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

উলিপুরে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে প্রাণ হারালেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব বজরা গ্রামে।

মৃত গোলাপী বেগম ঐ গ্রামের মেহেদী হাসানের স্ত্রী। বজরা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম আমিন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।