স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে নতুন করে আরো তিন জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০০-এ। শুক্রবার রাতে বরিশাল শের- ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নতুন করে আরো তিন জন করোনা আক্রান্তের রিপোর্ট পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।