চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের এনায়েতপুরে দোলেনা খাতুন (৩৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দোলেনা খাতুন রুপনাই গ্রামের মামুন খানের স্ত্রী এবং খুকনী গ্রামের তাঁত ব্যবসায়ী সুলতান হোসেনের মেয়ে। শুক্রবার রাতে খবর পেয়ে পুলিশ দোলেনা খাতুনের লাশ উদ্ধার করে। নিহতের বড় ভাই ইব্রাহীম হোসেন জানান, বিয়ের পর থেকে পাষণ্ড স্বামী মামুন খান ও তার স্বজনেরা নানা কাজের কথা বলে মোটা অংকের টাকা ও গহনার জন্য চাপ দিত ও মারধর করত। টাকা ও গহনার জন্যই দোলেনাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, লাশ উদ্ধার করে শনিবার মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ব্যবস্থা নেওয়া হবে।