বোরহানউদ্দিনে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

বোরহানউদ্দিনে শুক্রবার বিকালে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহেতের নাম সজিব (১০)। সে উপজেলার টবগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনু সরকার বাড়ির প্রবাসী রিয়াজ উদ্দিন সরকারের ছেলে।

বোরহানউদ্দিন থানার ওসি মে. মাজহারুল আমিন বিপিএম জানান, মোবাইল ফোনে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমানসহ তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করেন। তবে হত্যা না আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।