বাঘায় ফেনসিডিলসহ এক জন আটক

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

বাঘায় ৫০ বোতল ফেনসিডিলসহ জয়নাল আবেদিন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার বাঘা থানা মোড় এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। জয়নাল বাঘা পৌর এলাকার বাজুবাঘা নতুনপাড়া গ্রামের মুনছার আলীর ছেলে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, একজন মাদক ব্যবসায়ী ৫০ বোতল ফেনসিডিল নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। এর  আগেই সকাল আটটায় থানা মোড় এলাকায় পুলিশ তাকে আটক করে।