সৈয়দপুরে করোনায় আরো দুই জনের মৃত্যু আক্রান্ত ১০০ ছাড়াল

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

করোনায় আক্রান্ত হয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের মতির মোড়ের বাসিন্দা এক নারী মারা যান শনিবার। সকালে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হওয়ায় এনজিও কর্মকর্তা ইরফান আনসারী (৫০) মারা যান। মৃত্যুর এক দিন পর গত শুক্রবার জানা যায়, তিনি কোভিডে আক্রান্ত ছিলেন। এ নিয়ে সৈয়দপুর উপজেলায় পাঁচ ব্যক্তি করোনায় মারা যান বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়।

শুক্রবার আরো দুই জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০৬।

উপজেলা মেডিক্যাল স্বাস্থ্য অফিসার (রোগ নির্ণয়) আরমান হোসেন জানান, নতুন করে আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন করছে প্রশাসন। ১০৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।