সুর পালটালেন মিয়াঁদাদ

সাবেক সতীর্থ ও স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কড়া ভাষায় সমালোচনা করা জাভেদ মিয়াঁদাদ এবার সুর পালটালেন। দিন দুয়েক আগে মিয়াঁদাদের ভাগ্নে ও সাবেক ক্রিকেটার ফয়সাল ইকবালকে ঘরোয়া ক্রিকেটের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপরই স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে কথার ধরনই পালটে ফেললেন সাবেক অধিনায়ক মিয়াঁদাদ। তিনি বললেন, ‘কাউকে আঘাত করে থাকলে আমার বক্তব্যের জন্য আমি ক্ষমা চাইছি, বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে। আসলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তান দলের পারফরম্যান্সে আমি ক্ষুব্ধ ছিলাম। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্ব জুড়ে পাকিস্তানের সমর্থকদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে।’