সোনারগাঁওয়ে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সোনারগাঁওয়ে আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। ইউপি সদস্য মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নূর জাহান বেগম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহ্বায়ক ডা. আতিক উল্লাহ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোখলেসুর রহমান প্রমুখ।