সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, কিশোর অপরাধ এবং মাদক নির্মূলে অভিভাবকদের সচেতন হতে হবে। গতকাল পুলিশ সুপার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ডের জনগণের সঙ্গে এ সভা করেন তিনি। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জি এম সাদরিলসহ সাংবাদিক ও বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ।