গত সপ্তাহের শেয়ারবাজার
ইত্তেফাক রিপোর্ট
আগের সপ্তাহের মতো বিদায়ি সপ্তাহে উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। সপ্তাহ জুড়ে উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সপ্তাহটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৩১ শতাংশ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৮ শতাংশ বেড়েছে। আর সপ্তাহটিতে বিনিয়োগকারীরা ১০ হাজার ৩১৯ কোটি ৫৪ লাখ ৯৯ হাজার টাকা বাজার মূলধন ফিরে পেয়েছে। ডিএসইতে গড়ে প্রতি কার্যদিবসে লেনদেন হয়েছে পৌনে বারো শ কোটি টাকা।
জানা গেছে, বিদায়ি সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ হাজার ৮৯৮ কোটি ৯৪ হাজার টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ৩৯৩ কোটি ১১ লাখ ৬৩ হাজার ২৯৫ টাকা বা ৩০ দশমিক ৯২ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫০৪ কোটি ৮৯ লাখ ৩০ হাজার ৭৫১ টাকার।
ডিএসইতে বিদায়ি সপ্তাহে গড় লেনদেন হয়েছে ১ হাজার ১৭৯ কোটি ৬০ লাখ ১৮ হাজার ৮০৯ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ১ হাজার ১২৬ কোটি ২২ লাখ ৩২ হাজার ৬৮৮ টাকার। অর্থাত্, সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৫৩ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ১২১ টাকা বেশি হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ি সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৬৯ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার ৪৭৮ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৫৬ কোটি ৮১ লাখ ৬২ হাজার ৬৭১ টাকার। অর্থাত্, সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১২ কোটি ৭৬ লাখ ৮১ হাজার ৮০৭ টাকা বা ৮ দশমিক ১৪ শতাংশ বেড়েছে।