কুইবেকে তুর্কি বিমানে বাংলাদেশি নারীর মৃত্যু

ঢাকা থেকে নিউ ইয়র্ক ফেরার পথে কানাডার কুইবেকে টার্কিশ এয়ারলাইনসে মারা গেলেন এক বাংলাদেশি নারী। মৃত দেলোয়ারা বেগমের (৫৯) সঙ্গে সহযাত্রী হিসেবে ছিলেন তার স্বামী এবং মেয়ে।

কুমিল্লার বাসিন্দা দেলোয়ারা নিউ ইয়র্কে সপরিবারে বসবাস করতেন। দেশ থেকে তারা গত ১৮ আগস্ট উক্ত এয়ারলাইনসে ল-নিউ ইয়র্ক যাবার পথে বিমানের ভেতর আনোয়ারা অসুস্থ হয়ে পড়েন। তখন জরুরিভাবে বিমান কানাডার কুইবেক সিটিতে অবতরণ করে। অ্যাম্বুলেন্সে দেলোয়ারাকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ কুইবেক সিটি হাসপাতালে ছিল। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে লাশ হস্তান্তর করা হবে বলে জানা গেছে।