চট্টগ্রামে এনায়েত বাজার মহিলা কলেজে আগুন

নগরীর এনায়েত বাজার মহিলা কলেজের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টিনের তৈরি পাঁচটি কক্ষ পুড়ে গেছে। গতকাল শনিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নন্দনকানন ফায়ার স্টেশনের লিডার লিটন বড়ুয়া জানান, দারোয়ানদের থাকার একটি কক্ষে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ক্ষতিগ্রস্ত পাঁচটি কক্ষের মধ্যে তিনটি স্টোর রুম এবং দুইটিতে দারোয়ানরা থাকতেন। তিনি আরো জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও নির্বাপণের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ফায়ার সার্ভিসের তিন জন কর্মী আহত হয়েছেন।