সাউদাম্পটনে এগিয়ে ইংল্যান্ড দল। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে জ্যাক ক্রাওলি ও জশ বাটলারের বিশাল জুটির ওপর ভর করে ডিক্লেয়ার করার আগে আট উইকেট হারিয়ে করে ৫৮৩ রান। জবাবে দিনের শেষ বেলায় বিপদে পড়ে পাকিস্তান।
ক্রাওলি ও বাটলার পঞ্চম উইকেট জুটিতে ৩৫৯ রান যোগ করেছে ইংল্যান্ড। ডাবল সেঞ্চুরি পেয়ে গেছেন জ্যাক ক্রাওলি। জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরিটাকেই ডাবলে রূপান্তর করলেন তিনি। ২৬৭ রানের ইনিংসে ছিল ৩৪ টি চার ও একটি ছক্কা। অন্যদিকে, দুই বছর পর টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন জশ বাটলার। তার ১৫২ রানের ইনিংসে ছিল ১৩ টি চার ও দু’টি ছক্কা। জবাব দিতে নেমে মাত্র ২৪ রান করতেই তিন উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তিনটি উইকেটই নিয়েছেন জেমস অ্যান্ডারসন।