জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন পরিষদ ও পেশাজীবী সমন্বয় পরিষদের যৌথ উদ্যোগে শনিবার বিকেলে টঙ্গী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভুঁইয়া। গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুঁইয়া, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক মো. কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া, পেশাজীবী সমন্বয় পরিষদ ও গাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা হুমায়ুন হিমু, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, টঙ্গী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লতিফ মোহাম্মদ হালিম, পাইলট স্কুলের সিনিয়র শিক্ষক সুরুজ মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার সাংগঠনিক সম্পাদক শাহজাহান শোভন প্রমুখ।—প্রেসবিজ্ঞপ্তি।