দাউদ ইব্রাহিম করাচিতে ভারতীয় গণমাধ্যমের খবর

পাকিস্তানে আছেন দাউদ ইব্রাহিম। করাচির ক্লিফটন রোড এখন তার ঠিকানা। সম্প্রতি এই কথা স্বীকার করেছে পাকিস্তান সরকার। গত তিন দশক ধরে ভারতের দাবি উপেক্ষা করে আসছে ইসলামাবাদ; কিন্তু ফিন্যান্সিয়াল অ্যাকশন টার্স্ক ফোর্সের (এফএটিএফ) চাপে সেই দাবি স্বীকার করেছে প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার। সম্প্রতি এফএটিএফ ৮৮টি বিশ্ব সন্ত্রাসবাদীদের তালিকা প্রকাশ করেছে।

এফএটিএফকে দেওয়া জবাবি চিঠিতে পাকিস্তান বলেছে, গত কয়েক বছরে তারা হাফিজ সাইদ, মাসুদ আজহার ও দাউদ ইব্রাহিমের ওপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট। ইতিমধ্যে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করেছে এফএটিএফ। পাকিস্তান সরকারের দাবি মোতাবেক দাউদের বর্তমান ঠিকানা: হোয়াইট হাউজ, সৌদি মসজিদ ক্লিফটন, করাচি। এর বাইরে ৩০ স্ট্রিট, ডিফেন্স, হাউজিং অথরিটি, করাচি আর নূরাবাদ করাচিতে তার দুইটি বাংলো রয়েছে। গতকাল এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকাসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।