মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোন মেরিয়েন ট্রাম্প ব্যারি তাকে নিষ্ঠুর এবং মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছন। শনিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট একটি গোপন রেকর্ডিং প্রকাশ করে । সেখানেই ট্রাম্পের বোনকে এমনটি বলতে শোনা যায়।
মার্কিন অভিবাসন নীতি এবং সীমান্তে শিশুদের ওপর নির্যাতন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোন ব্যারি বলেন, তার কোনো নীতি নেই। তার টুইট এবং মিথা জঘন্য।
জানা গেছে, গোপন এই রেকর্ডটি গোপনে ধারণ করেছেন ট্রাম্পের ভাগ্নি ম্যারি ট্রাম্প। গত মাসে একটি বই প্রকাশ করেন ম্যারি ট্রাম্প। সেখানে ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক কিছু তথ্য দেন ম্যারি। সম্প্রতি মারা যাওয়া ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প তার ভাগ্নি ম্যারি ট্রাম্পের লেখা বইয়ের প্রকাশনা বন্ধে আদালতের শরণাপন্ন হয়েছিলেন। তবে রবার্ট ট্রাম্প বইটির প্রকাশনা বন্ধে ব্যর্থ হন। জানা গেছে, বইটি প্রকাশ হওয়ার দিনেই প্রায় সাড়ে নয় হাজার কপি বিক্রি হয়েছিল।
এদিকে ট্রাম্পের বিরুদ্ধে তার বোনের এমন মন্তব্য নিয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।
ইত্তেফাক/এআর