১১৬ বছর বয়সে মারা গেলেন দক্ষিণ আফ্রিকার নাগরিক ফ্র্যাডি ব্লোম। তিনি ছিলেন বিশ্বের অন্যতম প্রবীণ ব্যক্তিও। ব্লোমের পরিবারের পক্ষ থেকে বলা হয় শনিবার স্বাভাবিকভাবেই মারা গেছেন ফ্র্যাডি ব্লোম।
ফ্র্যাডি ব্লোমের নাতি আন্দ্রে নাইডু বলেন, দুই সপ্তাহ আগেই দাদা কাঠ কেটেছে। সে ছিল শক্তিশালী একজন মানুষ। আমাদের বিশ্বাস তিনি করোনায় মারা যাননি।
ব্লোমের জন্ম সনদে দেখা যায় যে, ১৯০৪ সালের মে মাসে ব্লোম দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে জন্ম গ্রহণ করেন। চলতি বছর নিজের ১১৬ তম জন্মদিনে বার্তা এএফপিকে সাক্ষাতকার দিয়েছিলেন ব্লোম। তখন ব্লোম জানান, প্রায় একশ বছর আগে স্প্যানিশ ফ্লুতে বোনকে হারিয়েছেন তিনি। তবে এবারের করোনা মহামারিতেও শঙ্কিত নন বলে তখন জানিয়েছিলেন ব্লোম।
জানা গেছে, জীবনের বেশিরভাগ সময় মজুরের কাজ করে কাটিয়েছেন ফ্র্যাডি ব্লোম। ১১৬ বছর বয়সে এসেও ধূমপান করতে পছন্দ করেন ফ্র্যাডি ব্লোম। লকডাউনে দক্ষিণ আফ্রিকা সরকারের সিগারেট বিক্রি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে সাক্ষাতকারে বিরক্তি প্রকাশ করেছিলেন ব্লোম।
ইত্তেফাক/এআর