করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মাদারীপুর জেলায় ক্ষতিগস্থ খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।
মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড মো. ওবাইদুর রহমান খান ও মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদসহ আরও অনেকে।
ইত্তেফাক/এএএম