বাবার জন্য দোয়া চাইলেন হাবিব

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন শিল্পী ফেরদৌস ওয়াহিদের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালে। ছেলে হাবিব ওয়াহিদ খবরটি নিশ্চিত করেছেন।

রবিবার দুপুরে এ সম্পর্কে তিনি বলেন, বাবার অবস্থা এখন আগের চেয়ে ভালো। বলা যেতে পারে এখন স্ট্যাবল অবস্থায় আছেন তিনি। আশা করছি দ্রুতই বাসায় ফিরিয়ে নিতে পারব। সবাই আব্বুর জন্য দোয়া করবেন।

শরীরে প্রচণ্ড জ্বর আর বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১০ দিন ধরে জ্বরে পুড়ছিলেন এই শিল্পী। করোনাভাইরাস সন্দেহে শুরুতেই করিয়েছেন টেস্ট। ফলাফল নেগেটিভ আসে! তাই চিকিৎসকের পরামর্শে বাসাতেই ছিলেন। কিন্তু বৃহস্পতিবার (২০ আগস্ট) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিএমএইচে ভর্তি করা হয়।
 
ফেরদৌস ওয়াহিদের সংগীত ক্যারিয়ার টানা পাঁচ দশকের। বলা যায় বাংলাদেশ সৃষ্টির সঙ্গে শিল্পী হিসেবে গানের ক্যারিয়ার শুরু করেন ফেরদৌস ওয়াহিদ। আরও স্পষ্ট করলে দেশে যে ক’জন শিল্পী পপ ঘরানার গান প্রতিষ্ঠা ও জনপ্রিয় করার পেছনে আজীবন ব্যয় করেছেন, তাদের মধ্যে অন্যতম তিনি। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, আমি এক পাহারাদার, মামুনিয়া, আগে যদি জানতাম, শোন ওরে ছোট্ট খোকা, আমি ঘর বাঁধিলাম প্রভৃতি।

ইত্তেফাক/বিএএফ