শ্বাসকষ্ট, জ্বর, গলাব্যাথাসহ করোনা উপসর্গে নড়াইলের সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের জুড়ালিয়া গ্রামের সিরাজুল ইসলাম (৮০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। সিরাজুল ইসলাম জুড়ালিয়া গ্রামের মৃত রায়হান উদ্দিনের ছেলে। রবিবার সকালে নড়াইল সদর হাসপাতালের আইসোলেশন ওর্য়াডে তার মৃত্যু হয়।
নড়াইল সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে সিরাজুল ইসলাম ১৯ আগস্ট নড়াইল সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। ঐদিনই পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার নমুনার ফলাফল এখনো পাওয়া যায় নাই। রবিবার সকালে তার মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে ২৩ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ১হাজার ১০১ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৫৫জন সুস্থ্য হয়েছে এবং ১৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২৫জন আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
ইত্তেফাক/আরকেজি