কাউখালীর মুক্তিযোদ্ধা হারুন আর রশীদ সাঈদ আর নেই

পিরোজপুরের কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউ.সি.সি.লি. (বিআরডিবি)’র সাবেক চেয়ারম্যান, শিক্ষানুরাগী মুক্তিযোদ্ধা মো. হারুন আর রশীদ ( সাঈদ) (৭৫) রবিবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহে....রাজেউন)। 

মুক্তিযোদ্ধার মৃত্যুতে জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এম,পি, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন এবং দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন শোক  প্রকাশ করেছেন। পৃথক শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন: এ গল্প কনিকার, এ গল্প কনিকাদের

এ ছাড়া মরহুম হারুন আর রশীদের আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু। এছাড়া কাউখালী উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও  সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

ইত্তেফাক/এসি