সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম শনিবার র্যাব ও থানা পুলিশের সহযোগিতায় বিচালীহাটির তিনটি গোডাউন থেকে ঐ পলিথিন জব্দ করেন। এ সময় ২ লাখ টাকা করে ব্যবসায়ী শেখ আজহারুল্লাহ, মো. নাসির উদ্দিন ও মো. আবুবকর সিদ্দিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, এক মাস আগে অভিযান চালিয়ে প্রায় ৬০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।