ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
ফুলবাড়ীতে একটি হনুমান বেশ কিছুদিন থেকে পৌর শহরের বিভিন্নস্থানে ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত থিতু হয়েছে ফুলবাড়ী থানার নবনির্মিত টাওয়ারে। ফুলবাড়ী থানার কনসটেবল মো. মামুন বলেন, হনুমানের লাফঝাঁপ দেখে ভালোই লাগছে। খাবার দেওয়া হলে সে নেমে খেয়ে আবার নিজ মনে ওঠে যায় টাওয়ারে। ফুলবাড়ী থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, ২১ আগস্ট প্রথম থানা চত্বরে মুখপোড়া হনুমানটিকে দেখা যায়। সে বর্তমানে থানার নবনির্মিত টাওয়ারের ওপরে রয়েছে। সে নেমে আশপাশের এলাকায় ঘুরেফিরে আবারও থানায় এসে আশ্রয় নিচ্ছে। হনুমানটির জন্য ফলসহ বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়েছে।