চুয়াডাঙ্গা প্রতিনিধি
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত টাইম স্কেল কর্তনের পত্র বাতিলের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে প্রাথমিক শিক্ষক মহাজোট চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এতে বক্তব্য রাখেন, জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক আকবর আলী, শিক্ষক মশিউর রহমানসহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনের কাছে প্রধানমন্ত্রী বরাবর প্রেরিত স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।