কলমাকান্দায় নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা

কলমাকান্দায় খালে নিখোঁজ হওয়ার দুই দিন পর বকুল মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উব্দাখালী নদীতে ভাসমান অবস্থায় ঐ যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের মৃত খোকনের ছেলে ও পেশায় দিনমজুর ছিল।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, সকালে উব্দাখালী নদীতে ভাসমান অবস্থায় ঐ যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।