স্পোর্টস রিপোর্টার
উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত অষ্টম ইউসিসিসি অনলাইন র্যাপিড টুর্নামেন্টে সাত খেলায় পূর্ণ ৭ পয়েন্ট পেয়ে মঞ্জুর আলম অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সমান খেলায় ৫ দশমিক ৫ পয়েন্ট পেয়ে নাসিম হোসেন ভুঁইয়া রানারআপ। শনিবার অনলাইন প্ল্যাটফরম লিচেস এ আয়োজিত এই টুর্নামেন্টে দেশি-বিদেশি ৩৯ দাবাড়ু অংশ নেয়। তৃতীয় থেকে এগারতম হয়েছেন ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ, আশিষ মজুমদার, হাসান ইমাম এবং উষাচিং খেয়াং, ডা. রতন কুমার পাল, অনিক আবদুল্লাহ, শরিফুল ইসলাম, গোলাম সারোয়ার এবং আলী হাসান আহমেদ। ২ পয়েন্ট পেয়ে সম্মিলিত তালিকায় ২০তম এবং মহিলাদের মধ্যে সেরা হন জাবাশ্রী দাশ গুপ্তা।