এক্সপ্রেস ইনসিওরেন্সের লেনদেন শুরু হচ্ছে আজ

ইত্তেফাক রিপোর্ট

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষে আজ সোমবার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে এক্সপ্রেস ইনসিওরেন্সের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চলতি বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১২ শতাংশ বেড়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০ দশমিক ৮৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০ দশমিক ৭৪ টাকা। এদিকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাত্ এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০ দশমিক ৪৫ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০ দশমিক ২০ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০ দশমিক ২৫ টাকা বা ১২৫ শতাংশ বেড়েছে। ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ দশমিক ৪৬ টাকায়।