ঢাকা ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান

আব্দুল্লাহ আল আহসান সম্প্রতি ঢাকা ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। আহসান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনীতি চিন্তাশীল ব্যক্তিত্ব। তিনি একাধারে একজন শিক্ষাবিদ, শিল্পপতি, বিনিয়োগকারী ও সমাজসেবক। ব্যাবসায়িক অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে তিনি ৩৫ বছরেরও বেশি সময় ধরে সৃজনশীল ব্যাবসায়িক কর্ম দিয়ে বাংলাদেশের শিল্প ও বাণিজ্যে  মূল্যবান অবদান অব্যাহত রেখেছেন। —প্রেস বিজ্ঞপ্তি