পরিবহনের জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে রেলপথ। রেলপথে পরিবহন ব্যয় কম, আরামদায়ক পরিবহন ও সহজ যোগাযোগ মাধ্যম হিসেবে এটি অন্যান্য পরিবহনব্যবস্থার চেয়ে উত্তম। প্রতিদিন হাজার হাজার যাত্রী ট্রেনে যাতায়াত করে। ট্রেনে ভ্রমণের সময় যাত্রীরা হালকা খাবার যেমন বাদাম, চানাচুর, চিপস, পানীয়সহ অন্যান্য খাবার সঙ্গে রাখেন। অনেক সময় ভারী খাবারও দেখা যায়। ট্রেনে ডাস্টবিন না থাকায় খাবারের উচ্ছিষ্টাংশ, প্যাকেট, বোতল, পলিথিনসহ সমস্ত ময়লা ট্রেন থেকে বাইরে ফেলা হয়, যা পরিবেশ দূষণ করছে। এইভাবে পরিবেশদূষণ ঠেকাতে ট্রেনের ভেতর ডাস্টবিনের ব্যবস্থা করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এবং যাত্রীদের সচেতনতার লক্ষ্যে ট্রেনের ভেতর ও স্টেশনের মধ্যে ব্যানার বা বিলবোর্ডের মাধ্যমে সতর্কবার্তা পৌঁছে দেওয়া জরুরি।
সাইদুল ইসলাম
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়