নবাবগঞ্জে দুস্থ কৃষকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বন্যাদুর্গত ২০০ দুস্থ খামারি ও কৃষক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের ব্যস্থাপনায় গবাদি পশুর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার কঠুরী নৌকাঘাট এলাকায় এসব বিতরণ করা হয়। নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, বন্যায় যেসব খামারি ও কৃষক পরিবার গবাদি পশুর খাদ্য নিয়ে সংকটে পড়েছেন তাদের পর্যায়ক্রমে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাছান আহমেদ, জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদসহ পরিষদের সদস্যবৃন্দ।