সাভারে পরিবেশদূষণ মিলকে জরিমানা

ইত্তেফাক রিপোর্ট

পরিবেশদূষণের দায়ে সাভারের আশুলিয়া এলাকায় অবস্থিত মেসার্স ভান্ডারী অটো রাইসমিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসী এ জরিমানা করেন। এর আগে এক শুনানিতে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়াই অটো রাইসমিল স্থাপন ও পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের অপরাধে এই জরিমানা ধার্য করা হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ রক্ষায় এ ধরনের শুনানি গ্রহণ ভবিষ্যতেও         অব্যাহত থাকবে।