ডিইউজের সাবেক সহসভাপতি আবুল কালামের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের সম্পাদনা বিভাগের সাবেক ইনচার্জ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) প্রাক্তন সহসভাপতি আবুল কালাম আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল রবিবার বিকালে মিরপুরের সাংবাদিক কলোনির বাসায় তিনি হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত ৯টার দিকে সাংবাদিক কলোনি মসজিদে নামাজে জানাজা শেষে কালশি কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রয়াতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে।