ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। গতকাল রবিবার কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সাংগঠনিক কার্যক্রমে নিস্ক্রিয়তার কারণে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি রবিবার থেকে বিলুপ্ত ঘোষণা করা হলো।

প্রসঙ্গত, এ এইচ এম ফোয়াদকে আহ্বায়ক ও অ্যাডভোকেট স্বপন পাল ও খন্দকার সিরাজুস সালেকিনকে যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছিল ২০১৮ সালের মার্চে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির তত্কালীন চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ এই কমিটির অনুমোদন করেন।