‘মান অভিমান’

 

দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মান অভিমান’।  জেন অস্টেন রচিত ‘প্রাইড এন্ড প্রেজুডিস’ এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য নাসিমুল হাসান ও সংলাপ করেছেন সরোয়ার সৈকত। আশিস রায় পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক,  ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসা, আরমান পারভেজ মুরাদ, তানিন তানহা, শেলী আহসান, সানজিদা মিলা, তেরেজা চৈতি, ইমিলা হক, জেবুন্নেসা সোবহান, সুজাত শিমুল, কাজী রাজু, অশোক ব্যাপারীসহ আরো অনেকে। 

বিয়ের পর রানুদের বাড়িতে জামাইবরণের পরই রাহাত স্ত্রী রানুকে নিয়ে হানিমুনে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। ওদের সঙ্গে যায় কায়সার আর বীথিসহ রাহাতের সব শ্যালিকারা। কিন্তু করোনার কারণে হঠাত্ ঢাকায় প্রবেশ ও বাহির হতে নিষেধাজ্ঞা দিলে রাহাতদের হানিমুন স্থগিত হয়ে যায়। এমন এক গল্পে এগিয়ে যায় নাটকে গল্প।