সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ার ইটালী ইউনিয়নের সোনাপাতিল গ্রামে সোমবার সকালে একটি মেছো বাঘ প্রজাতির সন্ধান পাওয়া গেছে। কেউ এটিকে গন্ধগোকুল বলে জানিয়েছেন। কেউবা স্মল ইন্ডিয়ান সিভেট নামক প্রাণী বলে অভিহিত করেছেন। স্থানীয় বাসিন্দা ফজলে রাব্বি জানান, সোমবার তারা মেছো বাঘটি দেখতে পান। পরিবেশকর্মী সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক রাজু আহমেদ জানান, পরিবেশের জন্য এটি হুমকি নয়, এ বাঘ কাউকে কামড়ায় না। কেউ পেলে অবমুক্ত করে দেওয়া দরকার। উপজেলা বন কর্মকর্তা সত্যেন্দ্রনাথ জানান, বিষয়টি আমরা পরিবেশ সংগঠনকে জানাবো, তাদের সহায়তায় অবমুক্ত করা হবে।