সখীপুরে মাস্ক ব্যবহার না করায় ৩৫ জনকে জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সখীপুরে মুখে মাস্ক ব্যবহার না করায় ৩৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার পৌরশহর ও উপজেলার বিভিন্ন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আসমাউল হুসনা লিজা জানান, করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন ঘোষিত ‘নো মাস্ক, নো সার্ভিস’ কর্মসূচির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের প্রধান এ কর্মকর্তা।